জলপাইগুড়ি: রাজবংশী প্রার্থী চেয়েছিলেন বিজেপি কর্মীদের একাংশ কিন্তু শেষমেষ পাহাড়পুর অঞ্চল থেকেই স্বপ্নার প্রতিদ্বন্দ্বী হিসেবে দীনেশ সরকারকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে বিজেপি। দলের এই সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বিজেপি সমর্থকদের একাংশ। ভোটের মুখে রাজগঞ্জে প্রার্থী বদল নিয়ে অশান্তি শুরু হয়েছে গেরুয়া শিবিরে।
রাজবংশী বিজেপি কর্মীদের কথায়, যদি তাঁদের পছন্দের লোককে প্রার্থী না করে তাহলে বিজেপি হলেও তারা বিজেপিকে ভোট দেবেন না। অর্থাৎ বিজেপির থেকেও এখানে রাজবংশী সত্তাকেই তারা অগ্রাধিকার দিয়েছেন।
বিষয়টি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পদ্ম শিবির। রাজগঞ্জের বিজেপি প্রার্থী দীনেশ সরকার এই নিয়ে কোনও মন্তব্য না করলেও ইতিমধ্যেই রাজগঞ্জের দলীয় নেতারা সংযত হওয়ার বার্তা দিয়েছেন। বিষয়টি সামনে আসতেই তৃণমূলের পক্ষ থেকেও জোর কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয়েছে। যেদিকে প্রার্থী পছন্দ না হওয়ায় ৩০ হাজার ভোটে হেরে যাবে বলছেন বিজেপি কর্মীরাই সেখানে তৃণমূল নেতৃত্ব বলছে প্রার্থী খুঁজে পাচ্ছিল না বিজেপি। শেষে এমন একজনকে পার্থী করেছে পদ্ম যে স্বপ্না বর্মন ৫০ হাজার ভোটে জিতে যাবে। যদিও দীনেশ এদিন প্রচারে বেরিয়ে জনগনের সারা পেয়েছেন বলে আশ্বাস প্রকাশ করেছেন।

