ভোটের মুখে কলকাতায় এলেন মিম প্রধান ওয়েসি। তাঁকে সংবর্ধনা দিলেন হুমায়ুন কবির। AIMIM–AJUP একসঙ্গে লড়াইয়ের বার্তা, তৃণমূলের সামনে নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত! জল্পনা রাজনৈতিক মহলে।
২৬-এর বিধানসভা ভোটের আগে কলকাতায় এসে রাজনৈতিক সমীকরণে নতুন আলোড়ন তুললেন AIMIM সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসি। মঙ্গলবার রাতে তিনি শহরে পৌঁছনোর পর তাঁকে স্বাগত জানান AJUP নেতা হুমায়ুন কবির। কবির সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন— “অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ শুরু— জয় আমাদের সুনিশ্চিত! আজ এক ঐতিহাসিক মুহূর্তে ওয়েসি সাহেবকে আন্তরিক সংবর্ধনা জানালাম।”
হুমায়ুনের বার্তা স্পষ্ট করেছে, AIMIM ও AJUP একসঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তাঁর বক্তব্যে উঠে এসেছে বাংলার শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার পুনরুদ্ধারের শপথ। তিনি দাবি করেছেন, তৃণমূল সরকারকে উৎখাত করে পশ্চিমবঙ্গকে নতুন পথে নিয়ে যাওয়া হবে। ওয়েসির কলকাতা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে, সংখ্যালঘু ভোটব্যাঙ্কে AIMIM-এর প্রভাব কতটা পড়তে পারে এবং তৃণমূলের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে কি না।

