আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগদান অভয়ার মা-বাবার, প্রার্থী করবে দল?

কলকাতা: আরজি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা–মা আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্য হলেন। ইতিমধ্যেই অভয়ার মায়ের ভোটে লড়ার আগ্রহ প্রকাশ্যে এসেছে। পানিহাটি বিধানসভায় প্রার্থী করবে দল?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁরা দু’জনেই বিজেপিতে যোগ দিয়েছেন। তবে প্রার্থী করার সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্ব নেবে বলেই তিনি স্পষ্ট করেছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট আরজি কর হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনার পর রাজ্যজুড়ে তীব্র আন্দোলন হয়। এখন সেই আবহে পানিহাটি বিধানসভায় নিহত চিকিৎসকের মা প্রার্থী হতে পারেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।

অভয়ার মা নিজেই জানিয়েছেন, প্রথম থেকেই প্রস্তাব ছিল, তবে মানসিকভাবে প্রস্তুত হতে সময় লেগেছে। শেষমেশ সাহস জুগিয়ে তিনি বিজেপির হয়ে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য, তৃণমূল সরকারের আমলে কেউ নিরাপদ নয়, তাই এই সরকারকে উপড়ে ফেলতে তিনি গেরুয়া শিবিরের প্রার্থী হতে চান।

About The Author