হরমুজে জাহাজপথের নিরাপত্তা নিয়ে ইরানি প্রেসিডেন্টেকে ফোন মোদীর

নয়াদিল্লি: হরমুজ প্রণালীতে জাহাজপথের নিরাপত্তা নিয়ে ইরান প্রেসিডেন্টেকে ফোন প্রধানমন্ত্রী মোদীর। সংকট মেটাতে ইরান প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী মোদি। নিরাপদ জাহাজপথ, শান্তি ও স্থিতাবস্থার ওপর জোর দিলেন তিনি।

শনিবার এক পোস্টে মোদি লিখেছেন, “ইরান প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছি এবং ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি এই উৎসব পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে। অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার নিন্দা করেছি, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে বিপন্ন করছে।” এই আলোচনাকে পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক সক্রিয়তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের বিদেশ মন্ত্রকও জানিয়েছে, হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, ইসরায়েলের হামলায় ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের পাল্টা আক্রমণে কাতারের রাস লাফান LNG কমপ্লেক্সও টার্গেট হয়। এই পরিস্থিতিতে মোদি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার নিন্দা করেন এবং বলেন, এ ধরনের ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে বিপন্ন করছে।

About The Author