জলপাইগুড়ি: ২৬-র প্রচারে উত্তরমুখী প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা করবেন রাজগঞ্জেও। প্রার্থী অস্থিরতার পর অভিষেকের সভার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
উত্তরে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি একাধিক জনসভা ও রোড শো করবেন। রাজগঞ্জের বেলাকোবায় স্বপ্না বর্মণের হয়ে প্রচারে আসবেন বলে জানা গেল দলীয় সূত্রে।
আগামী ২৬ মার্চ, ২০২৬ অভিষেক আসবেন
- নাটাবাড়ি, কোচবিহার: জনসভা, দুপুর ১২টা
- ধূপগুড়ি, জলপাইগুড়ি: জনসভা, দুপুর ১টা
- কালচিনি, আলিপুরদুয়ার: রোড শো, দুপুর ২টা
৩১ মার্চ অভিষেক সভা করবেন
- শীতলকুচি, কোচবিহার: জনসভা, দুপুর ১২.৩০
- রাজগঞ্জ, জলপাইগুড়ি: জনসভা, দুপুর ১.৩০
- ফালাকাটা, আলিপুরদুয়ার: জনসভা, দুপুর ২.৩০
রাজগঞ্জে সভা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ প্রার্থী ঘোষণার পর থেকেই এই আসনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। অভিষেকের সভা সেই পরিস্থিতিতে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে বলেই তৃণমূল নেতৃত্বের আশা।

