শনিবার ব্রিগেডের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের এক হাস্যরসাত্মক মুহূর্ত আলোচনায় উঠে এসেছে। সভা শেষে মঞ্চে দাঁড়িয়ে মোদী মজা করে দিলীপকে বলেন, “বিয়ে করলেন, কিন্তু মিষ্টি খাওয়ালেন না তো!”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে মঞ্চে উপস্থিত নেতারা ও কর্মীরা হেসে ওঠেন। দিলীপ ঘোষও লাজুক হাসি দিয়ে প্রতিক্রিয়া জানান এবং মাথা নেড়ে বলেন, নির্বাচনের ব্যস্ততা শেষ হলে তিনি সবাইকে মিষ্টিমুখ করাবেন।
উল্লেখ্য, গত বছর ১৮ এপ্রিল দলীয় সহকর্মী রিঙ্কু ঘোষকে বিয়ে করেছিলেন দিলীপ। নিউটাউনের নিজের বাসভবনে ঘরোয়া পরিবেশে সেই অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পর দীর্ঘদিন তিনি প্রকাশ্যে খুব বেশি দেখা দেননি। তবে ব্রিগেডের সভায় তিনি আবার প্রথম সারিতে বসে বক্তব্য রাখেন।

