কেন্দ্রীয় তলবের কয়েক ঘন্টাতেই দার্জিলিংয়ের জেলাশাসককে সরাল নবান্ন, দায়িত্বে সুনীল আগরওয়াল

কেন্দ্রীয় তলবের কয়েক ঘন্টার মধ্যেই দার্জিলিংয়ের জেলাশাসককে সরাল নবান্ন। নতুন দায়িত্বে এলেন সুনীল আগরওয়াল।

রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরকে ঘিরে বিতর্কের পর দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ডেপুটেশনে তলব করে। এর কয়েক ঘন্টার মধ্যেই নবান্ন তাঁকে পদ থেকে সরিয়ে দিল। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সুনীল আগরওয়ালকে।

সুনীল আগরওয়াল ১৯৯৪ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার। তিনি এতদিন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের স্পেশাল সেক্রেটারি পদে ছিলেন। এখন থেকে দার্জিলিংয়ের জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সভাস্থল পরিবর্তন নিয়ে বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতি অসন্তোষ প্রকাশ করেন, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিয়ে কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের রিপোর্ট খতিয়ে দেখে দার্জিলিংয়ের জেলাশাসক ও শিলিগুড়ির পুলিশ কমিশনারকে দিল্লিতে ডেপুটেশনে তলব করে। এরপরই নবান্ন দ্রুত পদক্ষেপ নেয়।

About The Author