“বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে”, প্রথম সাক্ষাতেই নতুন রাজ্যপালকে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা:লোকভবনে নতুন রাজ্যপাল আর এন রবির শপথ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে প্রথম সাক্ষাতে এক আবেগঘন বার্তা দিলেন। তিনি বলেন, “বাংলাকে যাঁরা ভালবাসেন, বাংলাও তাঁদের ভালবাসে।”

সি ভি আনন্দ বোসের হঠাৎ পদত্যাগের পর দায়িত্ব নিয়েছেন আর এন রবি। মুখ্যমন্ত্রী শুরুতে এই পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবে শপথ অনুষ্ঠানের পর নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে দেখা করে তিনি সৌজন্য বিনিময় করেন এবং তাঁর স্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। রাজনৈতিক মহলের মতে, এই বার্তা দিয়ে মমতা বোঝাতে চাইলেন, বাংলার রাজনৈতিক সংস্কৃতি অন্যরকম।

তামিলনাড়ু ও নাগাল্যান্ডে দায়িত্ব পালনকালে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন আর এন রবি। তাই পশ্চিমবঙ্গে তাঁর ভূমিকা নিয়ে জল্পনা থাকলেও মুখ্যমন্ত্রীর এই প্রথম সাক্ষাতের বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

About The Author