মার্কিন রাজধানীতে বসল ট্রাম্প-এপস্টিনের বিকৃত ভাস্কর্য! কিন্তু কেন?

আমেরিকার রাজধানীতে একি ছবি! টাইটানিকের প্রেমিক-প্রেমিকা রুপে ট্রাম্প–এপস্টিন। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল–এ বসানো হয়েছে প্রায় ১২ ফুট উঁচু একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্য।

বিখ্যাত সিনেমা টাইটানিক–এর আইকনিক জ্যাক–রোজ পোজে এখানে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে। অজ্ঞাতনামা শিল্পী গোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এই ভাস্কর্য তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে “দি কিং অব দ্যা ওয়াল্ড”। সোনালি রঙে তৈরি এই শিল্পকর্মটি এমনভাবে বসানো হয়েছে যাতে সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে আসা দর্শনার্থীদের চোখে সহজেই পড়ে।

ভাস্কর্যের সামনে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের দিকে সারি করে ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প–এপস্টিনের ছবি এবং “শ্যাক অ্যামেরিকা সেইফ অ্যাগেইন” স্লোগান ব্যবহার করা হয়েছে। শিল্পীদের পরিচয় প্রকাশ করা হয়নি। উল্লেখযোগ্যভাবে, এটি ওই গোষ্ঠীর তৃতীয় কাজ। এর আগে তাঁরা এপস্টিনকে পাঠানো জন্মদিনের বার্তার প্রতিলিপি এবং ‘বেস্ট ফ্রেন্ড ফেন্ড ফরএভার’ শিরোনামে হাত ধরে থাকা ভাস্কর্যও স্থাপন করেছিলেন।

এই ভাস্কর্য ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কেউ এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি জনসমক্ষে অশোভন প্রদর্শন।

About The Author