‘এক মাসের প্ল্যানে ২৮ দিন কেন?’ সংসদে ফের জনতার ইস্যু তুলে ধরলেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। তাঁর অভিযোগ, টেলিকম সংস্থাগুলি প্রিপেড গ্রাহকদের সঙ্গে বড়সড় আর্থিক প্রতারণা করছে।
রাঘব বলেন, “রিচার্জ শেষ হলে আউটগোয়িং কল বন্ধ হওয়া যুক্তিযুক্ত। কিন্তু ইনকামিং কল বন্ধ হবে কেন? এতে জরুরি পরিস্থিতিতে মানুষ কার্যত অসহায় হয়ে পড়েন।” তিনি আরও জানান, ২৮ দিনের প্ল্যান আসলে একটি ফাঁদ। বছরে ১২ মাসে গ্রাহকদের ১৩ বার রিচার্জ করতে হয়, অর্থাৎ একবার অতিরিক্ত খরচ করতে বাধ্য করা হয়।
তাঁর দাবি, মোবাইল রিচার্জের মেয়াদ ৩০ বা ৩১ দিনের হওয়া উচিত। বর্তমানে প্রায় সব টেলিকম সংস্থা ২৮ দিন, ৫৪ দিন বা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান চালু করেছে, যা নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। এবার সংসদে এই বিষয়টি তুলে ধরে রাঘব সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
দেখুন ভিডিও https://www.youtube.com/shorts/VXmdeWnerLA

