মা-বাবা, স্ত্রী-পুত্র হারিয়ে ইরানের সর্বোচ্চ নেতার আসনে মোজতবা

ইরান–ইসরায়েল সংঘাতে বাবা খামেনির পাশাপাশি পরিবারের আরও তিন সদস্যকে হারিয়ে সুপ্রিম লিডারের আসনে বসলেন খামেনি পুত্র। সর্বোচ্চ নেতা হওয়ার পথে ত্যাগের মূল্য? সর্বোচ্চ নেতা হওয়ার পথে তাঁর ব্যক্তিগত ত্যাগ আলোচনায়।

ইরান–ইসরায়েল যুদ্ধের ভয়াবহতায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মজতবা খামেনি ব্যক্তিগত জীবনে এক গভীর ট্র্যাজেডির মুখোমুখি হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতে তিনি হারিয়েছেন তাঁর বাবা, মা, স্ত্রী এবং ছেলেকে। যুদ্ধের আগুনে ধ্বংস হয়ে গেছে তাঁর পুরো পরিবার।

মজতবা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে তাঁর নেতৃত্বের সূচনা হয়েছে এক ভয়াবহ ব্যক্তিগত ক্ষতির মধ্য দিয়ে। বিশ্লেষকরা বলছেন, এই ক্ষতি তাঁর রাজনৈতিক অবস্থান ও সিদ্ধান্তে গভীর প্রভাব ফেলতে পারে। ইরান–ইসরায়েল সংঘাত ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে, এই যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্থিতিশীলতাকেও বিপন্ন করছে।

About The Author