টি-২০ বিশ্বকাপ ২৬-এর ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি–২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় ক্রিকেট দল আবারও নতুন অধ্যায় লিখল।
এবারে বিশ্বকাপ জয় করে তারা তৃতীয়বারের মতো ট্রফি ঘরে তুলল। এর সঙ্গে সঙ্গেই গড়ে ফেলল একাধিক বিরল রেকর্ড।
প্রথমত, ভারত এখন একমাত্র দল যারা তিনবার টি-২০ বিশ্বকাপ জিতেছে। দ্বিতীয়ত, ঘরের মাঠে এই প্রথম কোনও দল বিশ্বকাপ জিতল। এমনকি, টানা দুবার বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও ভারতের জন্য লেখা হল নতুন ইতিহাস।
নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি–২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত
আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের টি–২০ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল গড়ল একাধিক ইতিহাস। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ২৫৫ রান, যা বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ রান, ঈশান কিষান ৫৪, অভিষেক শর্মা ১৮ বলে ৫২ এবং শিবম দুবে শেষ দিকে ঝোড়ো ২৬ রান করেন।
জবাবে নিউজিল্যান্ড ১৯ ওভারে অলআউট হয় ১৫৯ রানে। টিম সাইফার্ট সর্বোচ্চ ৫২ রান করেন। ভারতের হয়ে যশপ্রীত বুমরা ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। সিরিজসেরা নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন।
এই জয়ের মাধ্যমে ভারত তৃতীয়বারের মতো টি–২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো (২০০৭, ২০২৪ ও ২০২৬)। একই সঙ্গে ভারত প্রথমবার স্বাগতিক দেশ হিসেবে ট্রফি জিতল এবং টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার বিরল রেকর্ড গড়ল।
অন্য দেশগুলোর সাফল্য
টি–২০ বিশ্বকাপে এতদিনে চ্যাম্পিয়ন হয়েছে কয়েকটি দেশ:
- ওয়েস্ট ইন্ডিজ: ২ বার (২০১২, ২০১৬)
- ইংল্যান্ড: ২ বার (২০১০, ২০২২)
- পাকিস্তান: ১ বার (২০০৯)
- শ্রীলঙ্কা: ১ বার (২০১৪)
- অস্ট্রেলিয়া: ১ বার (২০২১)
ভারতের এই জয় শুধু ক্রিকেট ইতিহাসে নয়, বিশ্বকাপের রেকর্ড বইয়েও নতুন অধ্যায় যোগ করল।

