নয়াদিল্লি: ইনস্টাগ্রাম লাইভে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন জনপ্রিয় ইউটিউবার ও বিগ বস ১৭ খ্যাত অনুরাগ দোভাল (UK07 Rider) । সম্প্রতি তিনি তাঁর পরিবার নিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত বলে জানিয়েছিলেন।
ইনস্টাগ্রাম লাইভে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন। লাইভ চলাকালীন তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন এবং পরিবার নিয়ে সমস্যার কথা বলছিলেন। হঠাৎই গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। এই ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তাঁর ভক্তদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়।
এর আগে অনুরাগ একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেছিলেন, যেটিকে তিনি নিজের “শেষ ভিডিও” বলে উল্লেখ করেন। সেখানে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি পরিবারের মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে তাঁর ভিনধর্মে বিবাহ পরিবার মেনে নেয়নি। তিনি অভিযোগ করেন, বিয়ের আগে বাবা-মা তাঁকে অপমানজনক পরিস্থিতিতে ফেলেছিলেন এবং বিয়ের পর স্ত্রী ঋতিকাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। ভিডিওতে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁকে।
অনুরাগ আরও জানান, মাত্র ১৪ বছর বয়সে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে এবং সেই সময় থেকেই জীবনে নানা লড়াই করতে হয়েছে। সম্প্রতি তিনি দাবি করেন, ভাই কালাম তাঁর সম্পত্তি ও পোষা কুকুর পর্যন্ত নিয়ে নিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘এক্সপোজ’ করার হুমকি দিয়েছেন।
এই ঘটনার পর সমাজমাধ্যমে তীব্র আলোচনার ঝড় উঠেছে। অনেকেই তাঁর মানসিক অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন।

