খামেনি হয়ত ‘আর বেঁচে নেই’, মন্তব্য ইজরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘আর নেই’, এমন অনেক লক্ষণ দেখা যাচ্ছে! ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংক্ষিপ্ত টিভি ভাষণে বললেন এই কথা। তবে তিনি খামেনির মৃত্যুর বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করেননি।

ভাষণে নেতানিয়াহু আরও দাবি করেছেন যে বিপ্লবী গার্ড কমান্ডার ও ঊর্ধ্বতন পারমাণবিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছে এবং ইরানি নাগরিকদের রাজপথে নেমে ‘কাজ শেষ করার’ আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে রয়টার্সকে ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, খামেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে। যদিও, এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ও স্বাধীনভাবে যাচাই করা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

About The Author