কলকাতা: SIR মৃতদের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। ভোটের মুখে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। জানা গেল, মোট ৬১ জনের পরিবারকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন।
নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, কোন জেলায় কতজন চাকরি পাচ্ছেন তার তালিকাও প্রকাশ করা হয়েছে। পুরুলিয়া থেকে ১ জন, বাঁকুড়া থেকে ১ জন, নদিয়া থেকে ৩ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৪ জন, পশ্চিম মেদিনীপুর থেকে ৪ জন, পূর্ব বর্ধমান থেকে ৫ জন, হাওড়া থেকে ৩ জন, মুর্শিদাবাদ থেকে ১১ জন, উত্তর ২৪ পরগনা থেকে ২ জন, কলকাতা থেকে ১ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ৫ জন, বীরভূম থেকে ৪ জন, কোচবিহার থেকে ৩ জন, উত্তর দিনাজপুর থেকে ৩ জন, মালদহ থেকে ৫ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন এবং জলপাইগুড়ি থেকে ৫ জন চাকরি পাচ্ছেন।

