৫২ সেকেন্ড টানা কম্পন! ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও দক্ষিণবঙ্গ

Earthquake: ৫২ সেকেন্ড টানা কম্পন! আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে বাইরে বেরিয়ে যান অনেকেই। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২।

শুক্রবার দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। দুপুর ১টা ২২ মিনিট নাগাদ শহরের বিভিন্ন বহুতল টানা ৫২ সেকেন্ড ধরে কেঁপে ওঠে। আতঙ্কে মানুষজন বাড়ি ও অফিস ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। কলকাতার পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। কিছু পুরনো বাড়ি হেলে পড়ার খবর পাওয়া গেছে। তবে বড়সড় ক্ষয়ক্ষতির খবর এখনও নেই। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই।

About The Author