তেল অবিব: দুদিনের ইজরায়েল সফরে ছিলেন মোদী। তাঁকে নৈশভোজে চমকে দিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতীয় পোশাক পরে হাজির হলেন প্রধানমন্ত্রী মোদীর সামনে। হালকা ধূসর রঙের নেহরু জ্যাকেট পরে নেতানিয়াহু মোদিকে অভ্যর্থনা জানান। মোদি হাসিমুখে বলেন, “এটা কিন্তু ভারতীয় পোশাক”। পরে এক্স-এ নেতানিয়াহু লিখেছেন, “আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে চমকে দিতে ভারতীয় পোশাক পরেছি।”
মোদী নেতানিয়াহুর এই উদ্যোগকে ভারতের সংস্কৃতির প্রতি সম্মান হিসেবে বর্ণনা করে লিখেছেন, “Truly splendid! আপনার ভারতীয় পোশাকের প্রতি ভালোবাসা আমাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে।”
তেল আভিভে দুই দেশের বৈঠকে যা আলোচনা হল
- কৌশলগত অংশীদারিত্ব: প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য এবং মানুষে-মানুষে সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তৃত আলোচনা।
- MoU স্বাক্ষর: অর্থনীতি, নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।
- Iron Dome প্রযুক্তি: ভারত ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Iron Dome প্রযুক্তি অর্জনের পথে। “Make in India” উদ্যোগের অধীনে স্থানীয় উৎপাদনের প্রস্তাব দেওয়া হয়েছে।
- Iron Beam সিস্টেম: ভারত ইজরায়েলের নতুন লেজার-ভিত্তিক Iron Beam সিস্টেমেও আগ্রহ দেখাচ্ছে, যা কম খরচে ড্রোন ও স্বল্প-পাল্লার হুমকি মোকাবিলা করতে সক্ষম।
- ভবিষ্যৎ লক্ষ্য: ২০৩০ সালের মধ্যে ভারতীয় শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে বহুস্তরীয় প্রতিরক্ষা ছাতার আওতায় আনার পরিকল্পনা।
- আন্তর্জাতিক ইস্যু: আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে।
- অন্য কর্মসূচি: মোদি ও নেতানিয়াহু একসঙ্গে ইয়াদ ভাশেম পরিদর্শন করবেন এবং পরে কিং ডেভিড হোটেলে বিস্তৃত বৈঠক করবেন।

