ডাক্তারি পড়তে চাপ! বাবাকে টুকরো টুকরো করে নীল ড্রামে ভরল ছেলে

লখনউ: প্রথমে গুলি, তারপর তিন তলা থেকে নিচে টে/নে এনে টু/করো টুক/রো করে ভরা হয় নীল ড্রামে। বাকিটা কে/রো/সিনে জ্বালিয়ে দিল তরুণ! বাবার প্রতি ছেলের এমন নৃ/শংসতা বেনজির!

লখনউয়ের আশিয়ানা এলাকায় নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য। ১৯ বছর বয়সি অক্ষত প্রতাপ সিং নিজের বাবাকে গুলি করে খুন করার পর দেহ খণ্ডবিখণ্ড করে নীল প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখে। নিহত মানবেন্দ্র সিং (৪৯) পেশায় মদ ব্যবসায়ী ও একটি প্যাথলজি ল্যাবের মালিক ছিলেন।

পুলিশ জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি ভোরে পড়াশোনা নিয়ে বাবা-ছেলের মধ্যে তীব্র ঝগড়া হয়। মানবেন্দ্র চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু অক্ষত তাতে রাজি ছিল না। মেজাজ হারিয়ে সে লাইসেন্সড রাইফেল দিয়ে বাবাকে গুলি করে। এরপর তিনতলা থেকে দেহ টেনে এনে খণ্ডবিখণ্ড করে।

অভিযুক্তের একাদশ শ্রেণিতে পড়ুয়া ছোট বোনের সামনেই এই ঘটনা ঘটে। তাকে হুমকি দেওয়া হয়, কাউকে কিছু বললে তাকেও মেরে ফেলা হবে। অক্ষত দেহের হাত-পা শহরের বাইরে ফেলে আসে, আর ধড় ও মাথা বাড়ির ভেতরে নীল ড্রামে লুকিয়ে রাখে। পরে বাবার নামে নিখোঁজ ডায়েরি করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

তল্লাশিতে পুলিশ ধড় উদ্ধার করলেও মানবেন্দ্রর কাটা মাথা এখনও খুঁজে পাওয়া যায়নি। ফরেনসিক ও ব্যালেস্টিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

About The Author