নেদারল্যান্ডসে প্রথম সমকামী প্রধানমন্ত্রী, একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ মোদীর

নতুন ইতিহাস লেখা হল নেদারল্যান্ডসে! এই প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল দেশটি। ভারতের সঙ্গে নেদারল্যান্ডস, দুই দেশের সম্পর্ক আরও কাছাকাছি আনতে কাজ করবেন, শুভেচ্ছা দিয়ে জানালেন প্রধানমন্ত্রী মোদী।

নেদারল্যান্ডসের ইতিহাসে প্রথমবারের মতো একজন সমকামী প্রধানমন্ত্রী হয়েছেন রব জেটেন। মাত্র ৩৮ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দীর্ঘ ১১৭ দিনের দরকষাকষির পর তাঁর দল ডেমোক্র্যাটস ৬৬ ক্রিশ্চান ডেমোক্র্যাট এবং পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে।

ডাচ সংসদের নিম্নকক্ষে মোট ১৫০টি আসন রয়েছে, যার মধ্যে রবের দল ডেমোক্র্যাটস ৬৬-এর দখলে রয়েছে ৬৬টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাঁকে জোট গঠন করতে হয়।

এই ঐতিহাসিক মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রব জেটেনকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আগামী দিনে রবের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন। ডাচ রাজনীতিতে এই সরকারকে সংখ্যালঘুদের সরকার হিসেবে দেখা হচ্ছে। রব জেটেনের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো নেদারল্যান্ডসে।

About The Author