রোগী নিয়ে ভেঙ্গে পড়ল দিল্লিগামী এয়ার অ্যাম্বুলেন্স! চিকিৎসকসহ ৭ জনের মৃত্যুর আশঙ্কা

কলকাতা: রোগী-চিকিৎসক সহ ৭ জনকে নিয়ে ভেঙ্গে পড়ল এয়ার অ্যাম্বুল্যান্স। সাত জনেরই মৃত্যুর আশঙ্কা। কলকাতায় হয়েছিল লাস্ট কন্ট্যাক্ট!

সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাটরা জেলায় ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ল একটি এয়ার অ্যাম্বুল্যান্স। বিমানে মোট ৭ জন ছিলেন; দু’জন পাইলট, একজন রোগী, দুইজন অ্যাটেনডেন্ট, একজন ডাক্তার এবং একজন প্যারামেডিক।

বিমানটি ছিল Beechcraft C90, যা পরিচালনা করছিল Redbird Airways Pvt Ltd। এটি রাঁচি থেকে সন্ধ্যা ৭টা ১১ মিনিটে উড্ডয়ন করে। প্রায় ২৩ মিনিট পরই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ডিজিসিএ (DGCA) জানিয়েছে, “১৯:৩৪ IST-এ কলকাতার সঙ্গে যোগাযোগ স্থাপনের পর বিমানটির রাডার কন্ট্যাক্ট হারিয়ে যায়। এটি বারাণসীর দক্ষিণ-পূর্বে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে ছিল।” বিমানের টেল নম্বর ছিল VT-AJV।

দুর্ঘটনার পর জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্তের জন্য এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)-এর একটি দল পাঠানো হচ্ছে।

এই দুর্ঘটনায় বিমানে থাকা সাতজনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

About The Author