নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের দেওয়া ৩ শর্তই খারিজ করে দিল আইসিসি! ‘বয়কট নাটকে’ পাকিস্তানের কোনও শর্তই মানবে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
ভারতের সঙ্গে খেলার জন্য পাকিস্তানের তিনটি বড় দাবি ছিল, সবগুলিকেই স্পষ্টভাবে ফিরিয়ে দিয়েছে আইসিসি। টি-২০ বিশ্বকাপ বয়কট ইস্যুতে আলোচনার সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) চেয়েছিল ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের নিশ্চয়তা, অতিরিক্ত একটি ICC ইভেন্ট এবং সফরসূচি নিয়ে বিশেষ সুবিধা। কিন্তু ICC জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ তাদের এখতিয়ারের বাইরে, অতিরিক্ত ইভেন্টের দাবি গ্রহণযোগ্য নয় এবং সফরসূচি নির্ধারণও সংশ্লিষ্ট দেশগুলির সিদ্ধান্ত।
এই অবস্থায় পাকিস্তানের বয়কট হুমকি কার্যত দুর্বল হয়ে পড়েছে। PCB এখন সরকারের সঙ্গে আলোচনা করছে এবং শিগগিরই আনুষ্ঠানিক অবস্থান জানাবে বলে খবর। ক্রিকেট মহলে মনে করা হচ্ছে, ICC-র এই সিদ্ধান্তে পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণ করতেই হবে, যদিও তাদের দাবিগুলি পূরণ হয়নি। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে চাপ সৃষ্টি করলেও ICC কোনও হস্তক্ষেপ করবে না, এই ঘটনায় স্পষ্ট হয়েছে। ফলে রাজনৈতিক টানাপড়েনের বাইরে ক্রিকেটের মঞ্চে পাকিস্তানকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে হচ্ছে।

