বালি ভর্তি ডাম্পার উঠতেই নদীর সেতু ভেঙে বিপর্যয়, বিপাকে গ্রামের হাজারো মানুষ

ফালাকাটা: ডাম্পার উঠতেই ভেঙে পড়ল মুজনাই নদীর সেতু। যান চলাচল বন্ধ, হাজারো মানুষ বিপাকে। প্রশাসনিক অবহেলার অভিযোগ তুললেন স্থানীয়রা।

রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে। মুজনাই নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দিয়ে ওভারলোডিং ডাম্পার পারাপারের সময় হঠাৎই সেতুটি ভেঙে পড়ে যায়। দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা দুর্বল ছিল বলে জানা গেছে।

এই সেতুটি ছিল জটেশ্বর পাঁচমাইল সড়কে যাতায়াতের প্রধান মাধ্যম। সেতু ভেঙে পড়ার ফলে ওই রাস্তায় সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। বিকল্প রাস্তা না থাকায় নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া এবং রোগী পরিবহণে চরম ভোগান্তি শুরু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুর সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের মতে, সেই অবহেলার ফলেই আজকের এই দুর্ঘটনা।

About The Author