রাজ্য বাজেটে বিরাট ঘোষণা: বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, DA! মাসিক ভাতা বেকার, আশাদের

কলকাতা: ভোটের আগে মমতার তৃতীয় সরকারের শেষ বাজেট! ২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে একাধিক ‘জনমুখী’ ঘোষণা। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বাজেট পেশ করে জানান, লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান আরও ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এই প্রকল্পে এবার বরাদ্দ রাখা হয়েছে ১৫ হাজার কোটি টাকা।

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ঘোষণা করা হয়েছে ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি। এছাড়া মাধ্যমিক পাশ বেকার যুবকদের জন্য মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হবে। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের মাসিক বেতন ১,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা ও আইসিডিএস কর্মীদের পরিবারের হাতে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ভাতা ১,০০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। একইভাবে আশা কর্মীদের ভাতাও ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, ভোটের আগে এই বাজেট জনমুখী প্রকল্প ও আর্থিক সুবিধার মাধ্যমে সাধারণ মানুষের মন জয়ের চেষ্টা করছে।

এক ঝলকে

  • লক্ষ্মীর ভান্ডার বাড়ল আরও ৫০০ টাকা। এই প্রকল্পে বরাদ্দ ১৫ হাজার কোটি!
  • মাধ্যমিক পাশ বেকারদের ১,৫০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার
  • সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হল
  • কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশা ও আইসিডিএস কর্মীর পরিজনরা এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন।
  • রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে।
  • আশা কর্মীদের জন্য ভাতা ১০০০ টাকা করে বৃদ্ধি করা হল।
  • রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি

About The Author