আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বাংলার জন্য কোনও ঘোষণা?

রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট ২০২৬-কে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ভোটের মুখে পশ্চিমবঙ্গের জন্য কোনও বিশেষ ঘোষণা আসবে কি না, তা নিয়ে আগ্রহ বাড়ছে।

প্রসঙ্গত, শনিবারই শিলিগুড়ির সভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে বারবার বঞ্চনা করা হয়েছে। তাঁর দাবি, উত্তরবঙ্গের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়নি। পাশাপাশি, এও বলা হয় ১০ লক্ষ কোটি টাকা বাংলার জন্য বরাদ্দ হয়েছিল, শাসক দল সেগুলি আত্মসাত করেছে। ফলে রবিবার নির্মলার বাজেটে উত্তরবঙ্গের জন্য আলাদা কোনও প্রকল্প বা অর্থ বরাদ্দ ঘোষণা করা হয় কি না, তা নিয়ে নজর থাকবে।

অন্যদিকে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবারের বাজেটে ‘Tariff-Proof Roadmap’ প্রকাশ করতে চলেছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও শুল্ক নীতির পরিবর্তনকে মাথায় রেখে ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক মহল মনে করছে, বাজেটের ঘোষণায় পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হলে তা আসন্ন নির্বাচনের আগে বিজেপির জন্য বড় রাজনৈতিক বার্তা হয়ে উঠতে পারে। তবে সব নজর এখন রবিবারের বাজেট বক্তৃতার দিকে।

About The Author