শিলিগুড়ি: ভোটের মুখে ফের বঙ্গ সফরে এসেছিলেন শাহ। শিলিগুড়ি থেকে কর্মীদের দিতে গিয়ে বললেন, বাংলায় বিজেপি জিতছে না বলে এখনও হাঁসতে পারছেন না মোদী।
বিজেপি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করছে। আসন্ন নির্বাচনের আগে দলের কর্মীদের উজ্জীবিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বার্তা দিলেন।
তিনি বলেন, “এখন গোটা দেশে বিজেপি এবং এনডিএ-র ২১টি সরকার রয়েছে। কিন্তু ২১টি সরকার গঠনের পরেও সারা দেশে আমাদের কর্মীরা বা আমাদের নেতা নরেন্দ্র মোদী খুশি নন। তাঁর মুখে হাসি সে দিন ফুটবে, যে দিন বিজেপি পশ্চিমবঙ্গে জিতবে।”
অমিত শাহের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপির কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের শীর্ষ নেতৃত্ব মনে করছে, বাংলায় জয় না পাওয়া পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সাফল্য পূর্ণতা পাবে না।

