‘একতরফা নির্বাচন’ বাংলাদেশে? ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান শেখ হাসিনার

নয়াদিল্লি: ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে ভোট বয়কটের আহ্বান জানালেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। অডিও বার্তার মাধ্যমে তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “নৌকা ছাড়া কিসের ভোট? এই নির্বাচন প্রহসনে নির্বাচন।”

হাসিনার অভিযোগ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস অবৈধভাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। তাঁর দাবি, আওয়ামী লীগের সমর্থক বাংলাদেশে সবচেয়ে বেশি, কিন্তু ভয় দেখিয়ে তাঁদের বয়কট করানো হয়েছে।

তিনি আরও বলেন, নৌকা প্রতীক ছাড়া নির্বাচনের বৈধতা নেই। তাই ভোটকেন্দ্রে যাওয়ার কোনও কারণ নেই। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিচ্ছে না এবং জনগণকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে, হাসিনার কথায় এই একতরফা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিতে পারে।

About The Author