১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! ৭ দিনের মধ্যে SIR শুনানি শেষের নির্দেশ

কলকাতা: ভোটের মুখে বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে তৎপর নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে ৭ দিনের মধ্যে সমস্ত শুনানি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, SIR শুনানিতে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং শুনানির নামে হেনস্থা করা হচ্ছে। অন্যদিকে বিজেপি দাবি করেছে, কমিশনের পদক্ষেপে ভোটার তালিকা আরও স্বচ্ছ হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। ৭ দিনের মধ্যে SIR শুনানি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এরপরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত শুনানি সম্পন্ন করে রিপোর্ট পাঠাতে।

রাজনৈতিক মহল মনে করছে, ভোটের আগে চূড়ান্ত তালিকা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভোটার তালিকা নিয়ে কোনও বিতর্ক থাকলে তা নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। কমিশনের এই পদক্ষেপে স্পষ্ট বার্তা—সময়সীমা মেনে কাজ শেষ করতেই হবে।

About The Author