অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্রে তিন দিনের শোক, বন্ধ দোকানপাট

মুম্বই: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। রাজ্য সরকার ঘোষণা করেছে তিন দিনের রাজ্য শোক। এই সময় সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পুনের কাছে চার্টার্ড বিমান ভেঙে পড়ায় প্রাণ হারান অজিত পাওয়ার-সহ আরও চারজন। ঘটনার পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, “এটি রাজ্যের জন্য অপরিমেয় ক্ষতি।” এনসিপি নেতারা জানিয়েছেন, দলের অন্যতম স্তম্ভকে হারিয়ে তারা স্তব্ধ।

শোকের আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রাখা হয়েছে। বারামতী ও পুনেতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাজার বন্ধ করে শোক প্রকাশ করেছেন। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ—সবাই অজিত পাওয়ারের অবদান স্মরণ করছেন।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটি থেকেই দুর্ঘটনা ঘটেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক নেতা স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন।

About The Author