রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বড় পদে ‘বিদায়ী’ মনোজ পন্থও

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে নয়া নজির! রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন IAS নন্দিনী চক্রবর্তী। বুধবার সন্ধ্যায় নবান্নে আনুষ্ঠানিকভাবে তাঁকে মুখ্যসচিব পদে নিয়োগ করা হয়।

নন্দিনী চক্রবর্তী ১৯৯৪ ব্যাচের আইএএস। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি পর্যটন, স্বরাষ্ট্র এবং রাজভবনের প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিতর্কের মধ্যেও তাঁর প্রশাসনিক দক্ষতা বারবার নজর কেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে এবার তিনি রাজ্যের সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদে আসীন হলেন।

অন্যদিকে, অবসরপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ পন্থকেও বড় দায়িত্বে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে তিনি কাজ করবেন মুখ্যসচিবের সম পদমর্যাদায়। ফলে প্রশাসনের শীর্ষ স্তরে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্ব-দুইয়ের সমন্বয় ঘটল। নন্দিনী চক্রবর্তীর দায়িত্ব গ্রহণকে তাই ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

About The Author