‘পিছে কিয়া হ্যায়? দিল্লির কথায় করেছে, ওদের দোষ নয়’, মারাত্মক অভিযোগ মমতার

কলকাতা: মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিল সেনা। অনুমতি ছাড়াই পদক্ষেপের অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতার মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ আচমকা খুলে দিল সেনা। সোমবার দুপুরে কোনও পূর্ব সতর্কতা ছাড়াই সেনা আধিকারিকরা এসে মঞ্চ ভেঙে দেন বলে অভিযোগ।

এই ঘটনার খবর পেয়েই ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব পুলিশের হাতে। সেনা কেন আমাকে না জানিয়ে এমন করল?” আমাকে দেখে পালাচ্ছিল’, তৃণমূলের মঞ্চে সেনা অভিযান নিয়ে বিস্ফোরক Mamata Banerjee। দেখুন ভিডিও

তৃণমূলের দাবি, শনিবার ও রবিবারের কর্মসূচির জন্য অনুমতি থাকলেও সেনা সপ্তাহের অন্যান্য দিনে প্যান্ডেল রাখা নিয়ে আপত্তি তোলে। সেনার তরফে জানানো হয়, অনুমতির সময়সীমা উত্তীর্ণ হয়েছে।

মমতা সরাসরি অভিযোগ করেন, বিজেপি সেনাকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যে। তিনি প্রশ্ন তোলেন, “সেনাকে এভাবে ব্যবহার করলে সংবিধান কোথায় থাকবে?”

এই ঘটনার পর রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে। তৃণমূলের তরফে বলা হয়েছে, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, সেনার পদক্ষেপে প্রতিবাদ থামবে না।

About The Author