মেক্সিকো কানাডার ওপরে ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হচ্ছে বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প (Donald Trump)। এর মধ্যেই মঙ্গলবারই মার্কিন পার্লামেন্টের যৌথ অধিবেশনে ট্রাম্প ভাষণ দিয়ে আরও কিছু ঘোষণা করে দিয়েছেন।
তার মধ্যে ভারত (India) সহ অন্যান্য বেশ কিছু দেশের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক আরোপ করা হবে বলে তিনি এদিন জানালেন। ভারত সহ এই দেশগুলি আমেরিকার উপরে অতিরিক্ত হারে পণ্য শুল্ক নেয় বলে ট্রাম্পের অভিযোগ।
মঙ্গলবার ট্রাম্প বলেন, যে দেশ আমাদের উপর শুল্ক আরোপ করবে আমরাও তাদের উপর শুল্ক আরোপ করব। অন্যান্য কিছু দেশ বেশ কয়েক দশক ধরে আমেরিকার উপর প্রচুর শুল্ক আরোপ করেছে। ইউরোপ, চিন, ব্রাজিল, ভারত এবং অন্যান্য দেশ আমাদের উপর খুব উচ্চ শুল্ক আরোপ করেছে। এটা ঠিক নয়। তাই ২রা এপ্রিল থেকে কানাডা, মেক্সিকো, চিন এবং ভারতের উপর রেসিপ্রোকাল টারিফ (reciprocal tariff) অর্থাৎ পারস্পরিক কর প্রযোজ্য হবে।
এই সিদ্ধান্তের পাশাপাশি ট্রাম্প (Trump) আরো বলেন, তাদের দেশে ইতিমধ্যেই সরকারি ভাষা হিসেবে গৃহীত হয়েছে ইংরেজি। এবং তার শাসনে পুরুষ এবং মহিলা ছাড়া অন্য কোনও তৃতীয় লিঙ্গের জায়গা নেই আমেরিকায়।

