ভারত-সহ বিভিন্ন দেশের উপর চাপানো ট্রাম্পের শুল্ক বেআইনি, রায় আমেরিকার সুপ্রিম কোর্টের

ভারত-সহ বিভিন্ন দেশের উপর চাপানো ট্রাম্পের শুল্ক বেআইনি, রায় আমেরিকার সুপ্রিম কোর্টের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্কনীতি নিয়ে বড় ধাক্কা দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কংগ্রেসের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে আন্তর্জাতিক আমদানির উপর শুল্ক চাপানো প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার।

প্রধান বিচারপতি জন রবার্টস-এর নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে রায় দেয় যে, জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছিলেন তা বেআইনি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ১৯৭৭ সালের International Emergency Economic Powers Act (IEEPA) প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেয় না যে তিনি এককভাবে শুল্ক আরোপ করতে পারেন।

এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আমদানিকারকদের বিপুল অর্থ ফেরত দিতে হতে পারে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, এ পর্যন্ত সংগৃহীত শুল্কের অঙ্ক প্রায় ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মহলে এই রায়ের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই জানিয়েছে, তারা আদালতের রায় খতিয়ে দেখছে।

About The Author