হরমুজ প্রণালীতে ভারতের জাহাজে ছাড়ের দাবি, ইরান বলল ‘ফেক নিউজ’

হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচল নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এসেছিল। ভারতীয় সংবাদমাধ্যমের একটি অংশে দাবি করা হয়, কূটনৈতিক আলোচনার পর ইরান ভারতের দুটি ট্যাঙ্কার, ‘পুষ্পক’ ও ‘পরিমল’কে নিরাপদে যেতে দেওয়া হয়েছে। সূত্র হিসেবে উল্লেখ করা হয়, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ও ইরানের বিদেশমন্ত্রী আরাঘচির বৈঠক।

তবে ইরানি সূত্র NDTV–কে জানিয়েছে, এই খবর সম্পূর্ণ মিথ্যে, ‘ফেক নিউজ’। তাঁদের বক্তব্য, সাধারণ নীতি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল–সংযুক্ত নয় এমন জাহাজ অনুমোদন সাপেক্ষে যেতে পারে, কিন্তু ভারতীয় জাহাজকে এখনও কোনওরকম বিশেষ ছাড় দেওয়া হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের একটি অংশে বিষয়টি নিয়ে ব্যাপক প্রচার হলেও তেহরান থেকে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। ইরান বলছে, অনুমতি ছাড়া কোনও জাহাজকে ছাড় দেওয়া হয়নি। এদিকে হরমুজ প্রণালীতে অন্যান্য জাহাজে হামলার খবরও আসছে, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

About The Author